উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে উত্তরবঙ্গের ডেল্টা অনুসন্ধান কেন্দ্র হিসেবে চিহ্নিতকরন রাজ্যের
দি নিউজ লায়ন; ডেল্টা ভ্যারিয়েন্ট অনুসন্ধানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কল্যাণীতে পৌছলো কোভিড রুগীর নমুনা। সংক্রমনের গ্র্যাফ নিম্নমুখী হলেও ডেল্টা প্লাসের সন্ধানে ঝুঁকি নিতে রাজি নয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিগত সপ্তাহেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল ল্যাব থেকে ১৫টি নমুনা পাঠানো হয়েছে কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জেনেটিক্স ল্যাবে।
সেখানে নমুনার আরএনএ বিভক্তকরন করে তাতে কোভিড ১৯এর প্রজাতি ডেল্টার উপস্থিতি রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। রাজ্যের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে উত্তরবঙ্গের একমাত্র ডেল্টা অনুসন্ধান কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজ্যের ডেল্টা অনুসন্ধান কেন্দ্র হিসেবে পাঁচটি ল্যাব ও পাঁচটি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে।
এরমধ্যে উত্তরে একমাত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে অনুসন্ধানকারী হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল ল্যাবকে অনুসন্ধানকারী ল্যাব হিসেবে শনাক্ত করে ডেল্টা মোকাবিলায় অনুসন্ধান ও গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালক স্বাস্থ্য ভবনের তরফে নোটিশও পাঠানো হয়েছে। রাজ্যের গাইডলাইন অনুযায়ী সেন্টিনেল হিসেবে চিহ্নিত হাসপাতালগুলি কোভিড ব্যতিক্রমী উপসর্গ যুক্ত সন্দেহভাজন রুগী, টিকাকরনের পরও কোভিডের গুরুতর সংক্রমনের শিকার, দীর্ঘদিন ধরে কোভিডে ভুগছেন এবং স্বল্প সময়ের মধ্যেই দ্বিতীয় দফায় কোভিড আক্রান্ত হয়েছেন এমন রুগীদের নমুনা পৃথক ভাবে সংগ্রহ করে তা হাসপাতালের ল্যাব পাঠাবে।
সেখান থেকে ১৫ দিন অন্তর ১৫জনের নমুনা কল্যাণীর এনআইবিএমজি ল্যাবে ডেল্টার উপস্থিতি শনাক্তকরনের জন্য পাঠাতে হবে। সেসমত উত্তরবঙ্গের ভিয়ারডিএল ল্যাবে অত্যন্ত দার্জিলিং,জলপাইগুড়ি ও পাহাড় সহ ছয় জেলার কোভিড নমুনা আরটিপিসিআর পরীক্ষা হয়। সেদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিআরডিএল ল্যাব। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা জানান কোভিড আক্রান্তদের মধ্যে ডেল্টার উপস্থিতি রয়েছে কিনা তা জানতে রাজ্যের গাইডলাইন অনুযায়ী ১৫দিন অন্তর অন্তর ১৫টি নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পাঠানো হচ্ছে।
আমরা ডেল্টা অনুসন্ধানে ইতিমধ্যেই প্রথম পর্যায়ের ১৫টি নমুনা পাঠিয়েছি কল্যাণীর এনআইবিএমজি ল্যাবে। ১৫দিন পর বিষয়টি জানা যাবে। তারপরই এই বিষয়ে কিছু বলা সম্ভব হবে। এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিয়ারডিএল ল্যাব ইনচার্জ ডঃ শান্তনু হাজরা জানান গাইডলাইনে উল্লেখ থাকা সংশ্লিষ্ট গুরুতর রুগীদের নমুনা ডেল্টা ভ্যারিয়েন্ট সন্ধানের জন্য
পাঠানো হয়েছে।সোয়াবের সিটি ভ্যালু ৩০এর ওপরে রয়েছে সেসমস্ত নমুনা চাওয়া হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল জানিয়েছে তারা বেশ কিছু নমুনা কল্যাণীতে পাঠিয়েছে।

Post a Comment